ধারাঃ ১৯। উপধারাঃ (১) যেই ক্ষেত্রে কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করিবার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বেই যেই পক্ষের নিকট হইতে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হইতেছে, সেই পক্ষ স্বয়ং অথবা যাহার মাধ্যমে তিনি উক্ত সম্পত্তিরস্বত্ব বা দায় প্রাপ্ত হইয়াছেন, সেই ব্যক্তি লিখিত স্বাক্ষরিতভাবে উক্ত সম্পত্তি বা অধিকার সম্পর্কে দায় স্বীকার করেন, সেই ক্ষেত্রে উক্তরূপ স্বীকৃতি স্বাক্ষরিত হইবার সময় হইতে নূতন করিয়া মেয়াদ গণনা করিতে হইবে। উপধারাঃ (২) উক্ত লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকিলে, উহা স্বাক্ষর করিবার সময়সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে,…