ধারাঃ ১৬। ডিক্রী জারির নিলামে খরিদা সম্পত্তির দখল পাইবার জন্য নিলাম খরিদ্দার কর্তৃক মামলা দায়ের করিবার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলিয়াছে, তাহা উক্ত মেয়াদ গণনা হইতে বাদ দিতে হইবে।