ধারাঃ ১২। উপধারাঃ (১) কোনো মামলা আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেইদিন হইতে উক্ত মেয়াদ গণনা করিতে হইবে সেই দিন বাদ দিতে হইবে। উপধারাঃ (২) কোনো আপিল, আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করিতে, যেই রায় সম্পর্কে অভিযোগ করা ইহবে, তাহা যেইদিন ঘোষণা করা হইয়াছে, সেইদিন এবং যেই ডিক্রী, দন্ডাদেশ বা আদেশ সম্পর্কে আপিল করা হইবে বা পুনরীক্ষণের প্রার্থণা করা হইবে, তাহার নকল গ্রহণ করিতে যেই সময় আবশ্যক, তাহাবাদ দিতে হইবে। উপধারাঃ (৩) যেইক্ষেত্রে ডিক্রী সম্পর্কে আপিল বা পুনরীক্ষণের প্রার্থণা করা হয়, সেইক্ষেত্রে উক্ত ডিক্রী…