ধারাঃ ১১। (১) বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে যেইসব মামলা দায়ের করা হয়, সেইগুলি অত্র আইনে বিধৃত তামাদির বিধিসমূহের অধীন। (২) বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বিদেশী কোনো আইনে তামাদি সংক্রান্ত বিধি জবাব স্বরূপ গ্রাহ্য হইবে না। তবে যদি সেই বিধি অনুসারে চুক্তিটির পরিসমাপ্তি ঘটিয়া থাকে এবং যদি উক্ত বিধি অনুসারে নির্ধারিত সময়কালে সংশ্লিষ্ট পক্ষগণ সেই দেশে স্থায়ীভাবে বসবাস করিয়া থাকে, সেইক্ষেত্রে ইহার ব্যতিক্রম হইবে।