ধারাঃ ১০। তামাদি আইনে ইতিপূর্বে যাহাই থাকুক না কেন, যেই ব্যক্তির উপর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে সম্পত্তি ট্রাস্ট ন্যস্ত হইয়াছে, তাহার বিরুদ্ধে বা তাহার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে বা স্বত্বর্পিত ব্যক্তির (মূল্যভিত্তিক পণ্যের বিনিময়ে স্বত্বার্পিত না হইয়া থাকিলে) তাহার বা তাহাদের হাতের অনুরূপ সম্পত্তির হিসাবের বা উহার আয়ের হিসাবের জন্য কোনো মামলা দায়ের করিতে হইলে তাহা কখনও সময়ের দৈর্ঘ্যে বারিত হইবে না। এই ধারার উদ্দেশ্য সাধনকল্পে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎস্বর্গীকৃত কোনো সম্পত্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যে ট্রাষ্টে ন্যস্ত সম্পত্তি বলিয়া বিবেচিত হইবে এবং অনুরূপ…