৩। (১) এই আইন অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন) এর ধারা ২ এর দফা (ক) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান, বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এর ধারা ২ এর দফা (২৫) এ সংজ্ঞায়িত বীমাকারী, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩২ নং আইন) এর ধারা ২ এর দফা (২১) এ সংজ্ঞায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও Money-Lenders Act, 1933 (Act No. VII of 1933) এর section 2 এর clause (1) এ সংজ্ঞায়িত money-lender এবং বিদ্যমান অন্য কোনো আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অস্থাবর সম্পত্তি জামানত রাখিয়া লেনদেন করিয়া থাকিলে উহার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (২) এই আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে,…