২৭। (১) যেইক্ষেত্রে দেনাদার খেলাপী হয়, সেইক্ষেত্রে সুরক্ষিত পক্ষ নিম্নরূপ অধিকার প্রয়োগ করিতে পারিবে, যথা:- (ক) সুরক্ষা চুক্তিতে উল্লিখিত অধিকার; বা (খ) সংযুক্তির উপর কোনো সুরক্ষা স্বার্থের অধিকার; বা (গ) জামানত যদি সুরক্ষিত পক্ষের দখলে বা নিয়ন্ত্রণে থাকে, তাহা হইলে খেলাপীর বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামানতের হেফাজত ও সংরক্ষণ বিষয়ে বিধি দ্বারা নির্ধারিত কোনো অধিকার; বা (ঘ) অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন) এর অধীন প্রদত্ত অধিকার। (২) জামানতের হেফাজত ও সংরক্ষণ, জামানত বাজেয়াপ্তকরণ বা পুনঃদখলের পর জামানত হস্তান্তর করিবার অধিকার, হস্তান্তরের ফলে কোনো উদ্বৃত্ত অথবা ঘাটতি, দায় এর…