২৫। (১) জামানতে কোনো অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ থাকিলে নিম্নবর্ণিত স্বার্থ উহার উপর অগ্রাধিকার পাইবে, যথা:- (ক) একই জামানতে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ রহিয়াছে; বা (খ) আদালতের রায়, আদেশ বা ডিক্রির নোটিশ অনুসারে পাওনাদারের কোনো স্বার্থ যদি উক্ত নোটিশ নিবন্ধিত হয়; বা (গ) অন্য কোনো আইনের অধীন কোনো ব্যক্তির সংশ্লিষ্ট অস্থাবর সম্পত্তির বিলি বা বণ্টনে অংশগ্রহণের অধিকার, যাহা উপধারা (২) এ উল্লিখিত কোনো ব্যক্তি জামানত হিসাবে জব্দ করিয়াছে। (২) কোনো জামানতে অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ নিম্নবর্ণিত কোনো ব্যক্তির ক্ষেত্রে কার্যকর হইবে না, যথা:- (ক) দেউলিয়া সংক্রান্ত কার্যধারার কোনো স্বত্ব প্রাপকের…