২৪। নিম্নবর্ণিত ক্ষেত্রে আদালতের রায়, আদেশ বা ডিক্রির মাধ্যমে প্রাপ্ত পাওনাদারের অধিকারের উপর সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের অগ্রাধিকার থাকিবে, যথা:- (ক) রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদার (judgment creditor) কর্তৃক ধারা ২৫ এর উপধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত রায়, আদেশ বা ডিক্রির নোটিশ নিবন্ধনের পূর্বে প্রদত্ত অগ্রিমের ক্ষেত্রে পাওনাদার কর্তৃক প্রদত্ত ঋণের পরিমাণ পর্যন্ত; বা (খ) রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদার কর্তৃক কোনো রায়, আদেশ বা ডিক্রির নোটিশ প্রাপ্তির পূর্বে অগ্রিম প্রদানের ক্ষেত্রে পাওনাদার কর্তৃক প্রসারিত ঋণের পরিমাণ পর্যন্ত; বা (গ) সুরক্ষিত পক্ষ কর্তৃক ধারা ২৫ এর উপধারা (১) এর দফা (খ)…