২৩। (১) একই জামানতে সুরক্ষা স্বার্থের ক্ষেত্রে নিম্নরূপে অগ্রাধিকার নির্ধারিত হইবে, যথা:- (ক) নিবন্ধনের মাধ্যমে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ অগ্রাধিকার নিবন্ধনের ক্রমানুসারে নির্ধারিত হইবে; (খ) এই আইনের অধীন নিবন্ধনের মাধ্যমে সম্পূর্ণকৃত কোনো সুরক্ষা স্বার্থ অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের উপর অগ্রাধিকার পাইবে; (গ) নিবন্ধন ব্যতীত অন্যভাবে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ অন্য কোনো সুরক্ষা স্বার্থের উপরে অগ্রধিকার পাইবে, যদি নিবন্ধন ব্যতীত অন্যভাবে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থটি অন্য কোনো সুরক্ষা স্বার্থের সহিত সম্পর্কিত কোনো অর্থায়ন বিবরণী নিবন্ধনের পূর্বে সম্পূর্ণকৃত হইয়া থাকে; (ঘ) যেইক্ষেত্রে এই…