২২। (১) যেইক্ষেত্রে জামানত হইতে কোনো আয় অর্জিত হয়, সেইক্ষেত্রে- (ক) সুরক্ষা চুক্তিতে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে অথবা সুরক্ষিত পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুরক্ষা স্বার্থের লেনদেন অনুমোদন করিয়া না থাকিলে, জামানত হইতে অর্জিত আয়ে সুরক্ষিত পক্ষের সুরক্ষা স্বার্থ বহাল থাকিবে; (খ) সুরক্ষা চুক্তিতে জামানত হইতে অর্জিত আয় চুক্তিভুক্ত কোনো পক্ষের অনুকূলে নির্ধারিত হইবে উহা সুস্পষ্টভাবে উল্লেখ না থাকিলেও, জামানত হইতে অর্জিত আয়ে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত পক্ষের অধিকার সৃষ্টি হইবে। (২) জামানত হইতে অর্জিত আয়ে সুরক্ষা স্বার্থ অব্যাহত থাকিবে, যদি- (ক) অর্থায়ন বিবরণী নিবন্ধনের মাধ্যমে মূল জামানতে সুরক্ষা…