২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “অর্থায়ন বিবরণী (financing statement)” অর্থ ধারা ১২ এর অধীন নিবন্ধনের জন্য প্রস্তুতকৃত জামানত ও ঋণ সম্পর্কিত বিবরণী; (২) “অস্থাবর সম্পত্তি” অর্থ তপশিলে বর্ণিত অস্থাবর সম্পত্তি; (৩) “আয় (proceeds)” অর্থ জামানত হইতে উদ্ভূত বা প্রাপ্ত সকল আয়; (৪) “ঋণদাতা” অর্থ ধারা ৩ এর উপধারা (১) এ উল্লিখিত কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা সুরক্ষিত পক্ষ যাহার নিকট হইতে এই আইনের অধীন অস্থাবর সম্পত্তি জামানতের বিপরীতে ঋণ গ্রহণ করা হয়; (৫) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৯ এর অধীন প্রতিষ্ঠিত নিবন্ধন কর্তৃপক্ষ; (৬) “জামানত (collateral)” অর্থ কোনো সুরক্ষা স্বার্থের…