১৯। (১) কোনো সুরক্ষা স্বার্থ দ্বারা নির্ধারিত, শর্তযুক্ত বা নিঃশর্ত, নির্দিষ্ট বা হ্রাস-বৃদ্ধিযোগ্য এক বা একাধিক দায়কে সুরক্ষিত করা যাইবে। (২) সুরক্ষা চুক্তির মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে অস্থাবর সম্পত্তিতে সুরক্ষা স্বার্থ সৃষ্টি করা যাইবে।