১৭। (১) জামানতকৃত অস্থাবর সম্পত্তিতে সুরক্ষিত পক্ষের অনুকূলে সুরক্ষা স্বর্থের সৃষ্টি হইবে, যদি:- (ক) জামানতের বিপরীতে দেনাদারকে ঋণ অথবা মূল্য প্রদান করা হয়; বা (খ) জামানতে জামিনদারের অধিকার থাকে অথবা তাহার উক্ত অধিকার হস্তান্তরের ক্ষমতা থাকে; বা (গ) জামিনদার জামানতের বিবরণ সম্বলিত কোনো সুরক্ষা চুক্তি স্বাক্ষর করেন যাহাতে জামানত শনাক্ত করা যায়। (২) সুরক্ষা স্বার্থ তৃতীয় কোনো পক্ষের বিপরীতে কার্যকর হইবে না, যদি না উহা উপধারা (১) এ বর্ণিত পদ্ধতিতে সৃষ্টি করা হয় এবং এই আইন অনুসারে সম্পূর্ণ হয়। (৩) Contract Act, 1872 (Act No. IX of 1872) এ যাহা কিছুই থাকুক না কেন, জামানত কোনো সুরক্ষিত পক্ষের দখলে…