১২। (১) ঋণদাতা নির্ধারিত পদ্ধতিতে ইলেকট্রনিকভাবে সুরক্ষা স্বার্থ নিশ্চিত করিবার জন্য ইলেকট্রনিক নিবন্ধন পদ্ধতির মাধ্যমে কর্তৃপক্ষের নিকট দায়যুক্ত জামানত চিহ্নিত করিয়া অর্থায়ন বিবরণীর একটি ইলেকট্রনিক কপি জমা প্রদান করিবে: তবে শর্ত থাকে যে, কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিগমিত কোম্পানির অস্থাবর সম্পত্তির উপর সৃষ্ট কোনো চার্জ বা জামানতের সহিত সম্পর্কিত যে কোনো তথ্য, যাহা উক্ত আইনের ধারা ১৫৯ এর অধীন রেজিষ্ট্রারের নিকট নিবন্ধিত হইয়াছে, সেই সকল তথ্য এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান মোতাবেক একটি আন্তঃবিনিময়যোগ্য পদ্ধতি (interoperable system) এর মাধ্যমে বিনিময় করিবে এবং উক্ত…