১১। (১) অর্থায়ন বিবরণীতে নিম্নবর্ণিত তথ্য থাকিতে হইবে, যথা:- (ক) জামিনদারের ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর; (খ) সুরক্ষিত পক্ষের ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর; (গ) জামানতের বিবরণ, যাহাতে সুরক্ষিত স্বার্থ সঠিকভাবে ও সহজে চিহ্নিত করা যায়; (ঘ) আবেদনকারীর ঋণের বিবরণ; এবং (ঙ) বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত অন্য কোনো তথ্য। (২) জামানতের বিবরণীতে অস্থাবর সম্পত্তির মূল্য এবং ক্রমিক চিহ্নিত পণ্য হইলে, উহার ক্রমিক নম্বর, পণ্য প্রতীক ও প্রস্তুতকারকের নাম উল্লেখ করিতে হইবে। ব্যাখ্যা।- এই উপধারার উদ্দেশ্য পূরণকল্পে “ক্রমিক চিহ্নিত পণ্য” অর্থ এইরূপ সকল প্রকার মোটরযান এবং যন্ত্রপাতি বা সরঞ্জামসহ যে…