১০। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) তপশিল এ উল্লিখিত জামানতযোগ্য অস্থাবর সম্পত্তির অর্থায়ন বিবরণী নিবন্ধন; (খ) জামানত হিসাবে অস্থাবর সম্পত্তির ইলেকট্রনিক নিবন্ধন সংক্রান্ত ইলেকট্রনিক তথ্যভান্ডার পরিচালনা; এবং (গ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত অন্যান্য কার্যাবলি।