১। (১) এই আইন সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই আইন কার্যকর হইবে।