৭। সংবিধানের অনুচ্ছেদ ৯৮ এর অধীন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে, এই অধ্যাদেশের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কাউন্সিল– (ক) উহার বিবেচনায় উপযুক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য নিজ উদ্যোগে সংগ্রহ করিতে পারিবে; ইহা ছাড়াও ফরমে প্রার্থীদের নিকট হইতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বান করিবে; (খ) সংবিধান, ধারা ৬ এর উপ-ধারা (২) ও উপ-ধারা (৩) এর দফা (ক) এ উল্লিখিত বিষয়াদি এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের বিধানাবলির আলোকে নিজ উদ্যোগে সংগৃহীত তথ্যাদি এবং দাখিলকৃত দরখাস্তসমূহ যাচাই-বাছাই করিবে; (গ) উক্তরূপ যাচাই-বাছাইপূর্বক কাউন্সিলের বিবেচনায় যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা…