৬। (১) কাউন্সিল, এই অধ্যাদেশ অনুসারে, প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত ব্যক্তিকে বাছাইপূর্বক সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগের সুপারিশ প্রণয়ন করিবে। (২) সংবিধানের অনুচ্ছেদ ৯৫ ও ৯৮ এর অধীন সুপ্রীম কোর্টের বিচারক ও অতিরিক্ত বিচারক পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে কাউন্সিল সংবিধানে বর্ণিত যোগ্যতার সম্পূরক হিসাবে নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করিবে:– (ক) প্রার্থীর বয়স, যাহা কোনোক্রমেই ৪৫ (পঁয়তাল্লিশ) এর নিম্নে হইবে না; (খ) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রশিক্ষণ; (গ) আইনের কোনো নির্দিষ্ট শাখায় প্রার্থীর বিশেষ জ্ঞান ও দক্ষতা; (ঘ) প্রার্থীর সামগ্রিক জ্ঞান, প্রজ্ঞা, সততা, সুনাম,…