৫। (১) এই অধ্যাদেশের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) কাউন্সিলের সকল সভা চেয়ারপার্সন কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় বিচারকের সংখ্যা নির্ধারণ করিবার জন্য রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধপ্রাপ্ত হইলে, প্রধান বিচারপতি তদুদ্দেশ্যে অবিলম্বে কাউন্সিলের সভা আহ্বান করিবেন: আরো শর্ত থাকে যে, সুপ্রীম কোর্টের কোনো অতিরিক্ত বিচারকের পদে নিযুক্তির মেয়াদ শেষ হইবার অন্যূন ২ (দুই) মাস পূর্বেই ধারা ৮ অনুসারে কাউন্সিলের সভা আহ্বান করিতে হইবে। (৩) কোনো নির্দিষ্ট সময়ে সুপ্রীম…