৩। (১) সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগের নিমিত্ত রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করিবার উদ্দেশ্যে, এই অধ্যাদেশ অনুসারে, উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করিবার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকিবে এবং উহা সুপ্রীম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে অভিহিত হইবে। (২) কাউন্সিল নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:– (ক) প্রধান বিচারপতি, যিনি ইহার চেয়ারপার্সনও হইবেন; (খ) আপীল বিভাগে কর্মরত বিচারকগণের মধ্য হইতে কর্মে প্রবীণতম বিচারক; (গ) হাইকোর্ট বিভাগে (বিচার কর্মবিভাগ হইতে নিযুক্ত ব্যতীত) কর্মরত বিচারকগণের মধ্য হইতে কর্মে প্রবীণতম বিচারক; (ঘ)…