২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে (ক) “আপীল বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ; (খ) “কাউন্সিল” অর্থ ধারা ৩ এর অধীন গঠিত সুপ্রীম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল; (গ) “চেয়ারপার্সন” অর্থ কাউন্সিলের চেয়ারপার্সন; (ঘ) “প্রধান বিচারপতি” অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি; এবং সংবিধানের অনুচ্ছেদ ৯৭ অনুসারে প্রধান বিচারপতির কার্যভার পালনকারী বিচারকও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (ঙ) “ফরম” অর্থ এই অধ্যাদেশের ফরম; (চ) “বিচার-কর্মবিভাগ” অর্থ সংবিধানের অনুচ্ছেদ ১৫২ এর দফা (১) এ সংজ্ঞায়িত বিচার-কর্মবিভাগ; (ছ) “সদস্য” অর্থ কাউন্সিলের সদস্য; (জ) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী…