১৪। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিল, রাষ্ট্রপতির পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (৩) এই ধারার অধীন বিধি বা প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত, চেয়ারপার্সন, কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে, লিখিত আদেশ দ্বারা যে পদ্ধতি নির্ধারণ করিবেন, কাউন্সিল উহার কার্য নির্বাহের ক্ষেত্রে উক্ত পদ্ধতি অনুসরণ করিবে।