১১। (১) ধারা ১০ এর অধীন প্রধান বিচারপতির পরামর্শ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে রাষ্ট্রপতি সুপারিশকৃত ব্যক্তিদের মধ্য হইতে সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগ প্রদান করিবেন অথবা, ক্ষেত্রমত, প্রধান বিচারপতির পরামর্শ কার্যকর করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শের সহিত দ্বিমত পোষণ করিলে তিনি সংশ্লিষ্ট তথ্য এবং কারণ উল্লেখপূর্বক বিষয়টি পুনরীক্ষণের জন্য প্রধান বিচারপতির নিকট প্রেরণ করিতে পারিবেন। (৩) উপ-ধারা (২) অনুসারে রাষ্ট্রপতির নিকট হইতে পুনরীক্ষণের অনুরোধ প্রাপ্ত হইলে প্রধান বিচারপতি বিষয়টি যত দ্রুত সম্ভব কাউন্সিলের নিকট উপস্থাপন করিবেন।…