সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ যেহেতু সংবিধানে বিচারকার্য পালনের ক্ষেত্রে সুপ্রীম কোর্টের বিচারকগণ স্বাধীন থাকিবেন মর্মে উল্লেখ করা হইয়াছে এবং উক্ত বিচারিক স্বাধীনতা নিশ্চিতকরণের স্বার্থে স্বচ্ছ নিয়োগ-প্রক্রিয়া প্রবর্তন করা আবশ্যক; এবং যেহেতু সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করিবার উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান…