৯। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে প্রধান বিচারপতি আপীল বিভাগে কর্মরত অন্যান্য বিচারকগণের সহিত পরামর্শক্রমে সুপ্রীম কোর্টের প্রয়োজনীয় সংখ্যক বিচারকের সমন্বয়ে নির্দিষ্ট মেয়াদ ও কার্যপরিধি উল্লেখপূর্বক ধারা ৮ এ উল্লিখিত কমিটির অতিরিক্ত বিচার প্রশাসন সংক্রান্ত এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবেন। (২) কমিটি উহার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। (৩) কমিটি উহার কার্যক্রম সম্পর্কে সময় সময় প্রধান বিচারপতিকে অবহিত করিবে।