৪। (১) সংবিধানের ২২, ১০৯ এবং ১১৬ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে সুপ্রীম কোর্ট সচিবালয় নামে একটি স্বতন্ত্র সচিবালয় থাকিবে। (২) সুপ্রীম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রীম কোর্ট সচিবালয়ের সচিব উক্ত সচিবালয়ের প্রশাসনিক প্রধান হইবেন। (৩) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সুপ্রীম কোর্ট সচিবালয় সরকারের মন্ত্রণালয় যেইরূপ প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করিবার অধিকারী সেইরূপ প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করিতে পারিবে। (৪) সুপ্রীম কোর্ট সচিবালয়ের ১ (এক) জন সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ থাকিবেন। (৫) সুপ্রীম কোর্ট সচিবালয়ের সচিব সরকারের সিনিয়র সচিব এর…