২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “অধস্তন আদালত” অর্থ সংবিধানের ১১৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত কোনো আদালত বা ট্রাইব্যুনাল; (খ) “আপীল বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ; (গ) “প্রধান বিচারপতি” অর্থ সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত বাংলাদেশের প্রধান বিচারপতি এবং ক্ষেত্রমত, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ীভাবে প্রধান বিচারপতির কার্যভার পালনরত ব্যক্তি; (ঘ) “প্রশাসনিক ট্রাইব্যুনাল” অর্থ সংবিধানের ১১৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক ট্রাইব্যুনাল; এবং এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সংবিধানের ১১৭ অনুচ্ছেদের অধীন আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রশাসনিক…