১৯। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে সুপ্রীম কোর্ট সচিবালয় আদেশ, নির্দেশ, পরিপত্র, নীতিমালা, ইত্যাদি প্রণয়ন ও জারি করিতে পারিবে এবং সরকারি গেজেট প্রকাশ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত আদেশ, নির্দেশ, পরিপত্র, নীতিমালা, ইত্যাদি প্রণীত না হওয়া পর্যন্ত, বাংলাদেশের প্রধান বিচারপতি, এই অধ্যাদেশের বিধানাবলির আলোকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, পরিপত্র, নীতিমালা, ইত্যাদি জারি করিতে পারিবেন।