১৭। (১) সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রীম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো (TO&E) পরিবর্তনসহ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রীম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক ট্রাইব্যুনালের এবং বিচার বিভাগীয় কর্মচারীদের পদ সৃজন, বিলোপ বা বিন্যাস করিবার ক্ষেত্রে আপীল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারকের সভাপতিত্বে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপীল বিভাগের ১ (এক) জন ও হাইকোর্ট বিভাগের ২ (দুই) জন বিচারক, সুপ্রীম কোর্ট সচিবালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, এবং সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সমন্বয়ে একটি পদ…