১৬। (১) সার্ভিস সদস্যদের বিরুদ্ধে সুপ্রীম কোর্ট সচিবালয় এতদুদ্দেশ্যে প্রণীত বিধি ও প্রযোজ্য আদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করিবে। (২) আইন ও বিচার বিভাগ এবং সরকারের অন্য মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের দপ্তরে কর্মরত সার্ভিস সদস্যগণের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা সুপ্রীম কোর্টের সহিত পরামর্শ করিয়া আইন ও বিচার বিভাগ উপ-ধারা (১) অনুসারে প্রণীত বিধি মোতাবেক গ্রহণ করিবে। (৩) সুপ্রীম কোর্ট সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মচারীদের বিরুদ্ধে গ্রহণীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) উপ-ধারা (৩) এ বর্ণিত বিধি…