১৪। (১) এই অধ্যাদেশের অধীন প্রণীত বিধি, নীতিমালা ও আদেশ দ্বারা নির্ধারিত চাকরির শর্তাবলি সুপ্রীম কোর্ট সচিবালয়ে নিযুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, সার্ভিস সদস্যগণের ক্ষেত্রে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যগণের জন্য প্রণীত আইন, বিধি ও আদেশসমূহ প্রযোজ্য হইবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত বিধি, নীতিমালা বা আদেশ প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য চাকরির শর্তাবলি সুপ্রীম কোর্ট সচিবালয়ে নিযুক্ত সার্ভিস সদস্য ব্যতীত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।