১৩। (১) সুপ্রীম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন। (২) উপ-ধারা (১) এ বর্ণিত বিধি প্রণীত না হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি সার্ভিসের সদস্যদের মধ্য হইতে সুপ্রীম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা এবং সুপ্রীম কোর্ট ও অধস্তন আদালতে কর্মরত কর্মচারীগণের মধ্য হইতে সচিবালয়ে কর্মচারী পদায়ন করিতে পারিবেন। (৩) সুপ্রীম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণকে উপ-ধারা (১) এর অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অধস্তন আদালতে বদলি বা পদায়ন করা যাইবে এবং বিচার বিভাগীয় কর্মচারীগণকে উক্ত বিধি অনুযায়ী সুপ্রীম কোর্ট সচিবালয়ে বদলি বা পদায়ন করা যাইবে।