১০। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি সুপ্রীম কোর্ট সচিবালয় কমিশন থাকিবে, যথা:- (ক) প্রধান বিচারপতি, যিনি উহার চেয়ারপার্সনও হইবেন; (খ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা; (গ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপীল বিভাগের ১ (এক) জন বিচারক; (ঘ) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন; ও (ঙ) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। (২) কমিশন দেশের বিচার প্রশাসনের উন্নয়ন এবং বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি করিবার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করিবে। (৩) কমিশন ইহার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০২৫ সনের ৭২ নং…