১। (১) এই অধ্যাদেশ সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) সুপ্রীম কোর্ট সচিবালয় স্থাপন সম্পন্ন ও ইহার কার্যক্রম পূর্ণরূপে চালু হওয়া সাপেক্ষে সরকার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহিত পরামর্শক্রমে, ধারা ৭ এর বিধানাবলি সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কার্যকর করিবে। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত ধারা ব্যতীত এই অধ্যাদেশের অন্যান্য ধারার বিধান অবিলম্বে কার্যকর হইবে।