ধারা-৫৪। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ের উল্লিখিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা তা প্রকাশ্য হােক অথবা অনুমিত হােক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জর করা যেতে পারে। যখন তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, তখন আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানাবলী ও নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত হবেন। যখন প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে অথবা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে অথবা হস্তক্ষেপ করার হুমকি দেয় তখন আদালত নিম্নোক্ত ক্ষেত্ৰসমূহে চিরস্থায়ী ইনজাংশন মঞ্জর করতে পারেনঃ (ক) যেখানে প্রতিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার; (খ) যেখানে অধিকার…