ধারা ৫৬। ইনজাংশন মঞ্জর করা হয় না যখন- (ক) যে মামলায় ইনজাংশন চাওয়া হয়, সে মামলার দ্বারা একটি বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত রাখার জন্যে যদি না কার্যধারার পুনঃপৌনিকতা রোধ করার , জন্যে তেমন নিবৃত্তি আবশ্যক হয়; (খ) যে আদালতে ইনজাংশন চাওয়া হচ্ছে সে আদালতের অধীনস্থ হন এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্যে; (গ) কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্যে; (ঘ) সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্যে অথবা বিদেশী সরকারের কোন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্যে; (ঙ) কোন ফৌজদারী বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্যে; (চ) যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে…