ধারা ৫৫। যখন একটি বাধ্যবাধকতা (Obligation) ভঙ্গ রোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন আবশ্যক হয়; যা আদালত কার্যকরী করার যোগ্য, তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে তা রোধ করা সেই সাথে প্রয়ােজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্যে ইনজাংশন মঞ্জর করতে পারেন । উদাহরণ (১) “ক” একটি নতুন দালানের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যার উপর “খ” তামাদি আইনের (৪র্থ খণ্ড) বিধান অনুসারে অধিকার অর্জন করেছে। “খ” আলোর পথে যতখানি বাধা স্থাপন করেছে, তা ভেঙ্গে ফেলার জন্যেও ইনজাংশন পেতে পারে। (২) রহিম একটি বাড়ি নির্মাণ করল, যার ছাদের প্রান্তভাগ করিমের জমির উপর পড়েছে। করিম তার জমির…