ধারা ৫৩। অস্থায়ী ইনজাংশন হচ্ছে তেমন নিরোধ যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলার যে কোন অবস্থাতেই তা মঞ্জর করা যায় এবং দেওয়ানী কার্যবিধি দ্বারা তা নিয়ন্ত্রিত হয়। চিরস্থায়ী ইনজাংশনঃ চিরস্থায়ী ইনজাংশন শুধুমাত্ৰ শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জর করা যায়। উহার মাধ্যমে প্রতিবাদীকে চিরস্থায়ীভাবে এমন একটি অধিকার প্রয়োগ হতে অথবা এমন একটি কাজ করা হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয় যা বাদীর অধিকারের বিপরীত হতে পারে।