ধারা ৫। সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়- (ক) কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবীদারকে অর্পণের মাধ্যমে; (খ) যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে; (গ) যা না করার বিষয়ে তার বাধ্যবাধকতা রয়েছে, একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত থাকার মাধ্যমে; (ঘ) ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ব্যতীত অন্য প্রকারে পক্ষ সমূহের অধিকার এবং ঘোষণার মাধ্যমে; (ঙ) একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়ােগের মাধ্যমে।