ধারা ৪০। যেখানে দলিল বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেখানে আদালত যথাযথ মামলায় আংশিকভাবে তা বিলুপ্ত করতে পারেন এবং অবশিষ্টাংশকে বহাল রাখতে পারেন। উদাহরণ ক, খ-র নামে একটি হুণ্ডি প্রণয়ন করল, উহা পৃষ্ঠাংকনের মাধ্যমে গ-কে প্রদান করল, যার দ্বারা পৃষ্ঠাংকনের ফলে তা ঘ-কে প্রদত্ত হয়েছে বলে প্রতীয়মান হয়, ঘ আবার পৃষ্ঠাংকনের মাধ্যমে তা ঙ-কে প্রদান করেছে। গা-র পৃষ্ঠাংকন জাল ছিল। গ হুণ্ডিকে অন্যান্য ব্যাপারে বহাল রেখে উক্ত পৃষ্ঠাংকনের বিলুপ্তি পাবার অধিকারী।