ধারা ৩৪। লিখিত চুক্তি । প্রথমত সংশোধিত হতে পারে এবং যদি বাদী আরজিতে প্রার্থনা করে থাকে এবং আদালত তা যুক্তিযুক্ত মনে করেন, তবে পরে তা সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যেতে পারে। উদাহরণ ক তার এটৰ্ণি খ-কে খরচের টাকার পরিবর্তে একটি নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়। চুক্তিতে মক্কেলের নাম ও অধিকার ভুলভাবে অন্তর্ভুক্ত হয়। যদি সঠিকভাবে উহা ব্যাখ্যা করা হয়, তবে তা চুক্তির অধীনে সকল অধিকার হতে খ-কে বঞ্চিত করবে। যদি আদালত উপযুক্ত মনে করেন তবে খ চুক্তি সংশোধন করার এবং নির্দিষ্ট অংকের অর্থ প্রদানের আদেশ পাবার অধিকারী।