ধারা ৩৷ এই আইনে যদি না প্রসঙ্গ অথবা বিষয়বস্তুতে বিপরীত কোন কিছু থাকে তবে - ’বাধ্যবাধকতা” বলতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হবে; “জিম্মা” বলতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হবে; “জিম্মাদার” বলতে এমন প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হবে যে সুস্পষ্টভাবে, ইঙ্গিতবোধকভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। উদাহরণ (ক) “খ” “ক”-কে জমি দান করল এবং উহাতে কোনরূপ সন্দেহ রাখল না। যে, “খ” জীবিত থাকা পর্যন্ত ’ক’ তাকে বাৎসরিক ১,০০০ টাকা বৃত্তি দিবো। “ক” এ দান গ্ৰহণ করল । এ ক্ষেত্রে “ক” এ আইনের অর্থ…