ধারা ২৮। নিম্নোক্ত ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনে চুক্তিবদ্ধ পক্ষের বিরুদ্ধে কার্যকরী করা যাবে না- (ক) যদি চুক্তির তারিখে বিরাজমান বিষয়বস্তুর অবস্থার তুলনায় তৎকর্তৃক গৃহীতব্য প্রতিদান এতই অপর্যাপ্ত হয় যে, তা নিজেই কিংবা অত্র ধারায় পরিস্থিতির সহযোগে প্রতারণা অথবা বাদী কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের সাক্ষ্য হয়ে দাড়ায়। (খ) যদি চুক্তির অধীন যে পক্ষ কর্তৃক কার্য সম্পাদন করা কর্তব্য হয়। সে পক্ষের সম্মতি ভুল বিবরণ (ইচ্ছাকৃত হােক বা অনিচ্ছাকৃত) গােপন চক্রান্ত বা অসদাচরণের মাধ্যমে অর্জন করা হয়ে থাকে অথবা তেমন পক্ষের এমন কোন আশ্বাস প্রদানের মাধ্যমে করা হয়ে থাকে, যা উল্লেখযোগ্যভাবে…