ধারা ২৭ক। এ অধ্যায়ের বিধান সমূহ অনুসারে, যেখানে স্থাবর সম্পত্তির ইজারা প্রদানের লিখিত চুক্তির পক্ষসমূহ কর্তৃক অথবা তাদের পক্ষে স্বাক্ষরিত হয়, সেখানে চুক্তির যে কোন পক্ষ চুক্তি রেজিস্ট্রিকৃত না হওয়া সত্ত্বেও যদি তা রেজিস্ট্রিকৃত হওয়া আবশ্যক অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করতে পারবে, যদি- (ক) যেখানে ইজারাদাতা কর্তৃক সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা হচ্ছে এবং সে চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসেবে সম্পত্তির দখল গ্রহণ করেছে অথবা ইতিমধ্যেই দখলকৃত থাকায় চুক্তির আংশিক কাৰ্যসম্পাদন হিসেবে দখল অব্যাহত রেখেছে এবং চুক্তির বাস্তবায়ন করে কিছু কাজ করেছে;…