ধারা ২৭। যদি এ অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন কার্যকরী করা যেতে পারেঃ- (ক) যে কোন পক্ষের বিরুদ্ধে; (খ) চুক্তির পরবতী সময়ে উদ্ভূত স্বত্ব দ্বারা তার অধীনে দাবিরত যে কোন ব্যক্তির বিরুদ্ধে, যদি না সে মূল্যের বিনিময়ে এমন একজন হস্তান্তর গ্ৰহীত হয়, যে সরল বিশ্বাসে মূল চুক্তি সম্পর্কে অবহিত থেকে তার অর্থ প্ৰদান করেছিল; (গ) এমন স্বত্বের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে যা যদিও চুক্তির পূর্ববতী ছিল এবং বাদীর জানা ছিল, তবুও তা প্রতিবাদী স্থানচ্যুত করে থাকবে; (ঘ) যখন পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয় এবং তার পর পরই তা অন্য পাবলিক কোম্পানির সাথে একত্রিত হয়, তখন…