ধারা ২৬। যেখানে বাদী লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করে এবং প্রতিবাদী সে ব্যাপারে একটি পরিবর্তন খাড়া করে সেখানে বাদী নিম্নোক্ত ক্ষেত্ৰসমূহ তেমন পরিবর্তন ব্যতীত সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না- (ক) যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যের ভুলের কারণে যে চুক্তির কার্য সম্পাদন দাবি করা হচ্ছে তার শর্ত প্রতিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় যেমন ভেবেছিল তা হতে ভিন্নরূপ পরিগ্রহ করেছে; (খ) যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যগত ভুলের দরুণ যা অত্যন্ত অপ্রত্যাশিতভাবে প্রতিবাদী তার এবং বাদীর মধ্যে চুক্তির ফলাফল সম্পর্কে যুক্তিসঙ্গত ভুল ধারণার বশবতী হয়ে চুক্তিবদ্ধ হয়েছে, (গ) যেখানে প্রতিবাদী…