ধারা ২৫। সম্পত্তি বিক্রয় অথবা ইজারা প্রদানের চুক্তি তা সেই সম্পত্তি স্থাবর হউক কি অস্থাবর, তেমন বিক্রেতা বা ইজারাদাতার পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যায় না- (ক) যে ব্যক্তি সম্পত্তিতে তার কোন স্বত্ব নাই জেনেও তা বিক্রয় করার বা ভাড়া প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়েছে; (খ) যে ব্যক্তি সম্পত্তিতে তার সঠিক স্বত্ব রয়েছে এই বিধানে চুক্তিবদ্ধ হয়েছে তবুও বিক্রয় বা ইজারা প্রদান সম্পন্ন করার জন্য পক্ষসমূহ কর্তৃক নির্ধারিত সময়ে অথবা আদালত কর্তৃক নির্ধারিত সময়ে ক্রেতা বা ইজারাদারকে যুক্তিসঙ্গত সন্দেহমুক্ত স্বত্ব প্ৰদান করতে পারে না; (গ) যে ব্যক্তি চুক্তিবদ্ধ হবার আগেই চুক্তির বিষয়বস্তুর…