ধারা ২৪। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না- (ক) যে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না; (খ) যে নিজে চুক্তির কোন প্রয়ােজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালন করতে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশেরই কার্যসম্পাদন বাকী থাকে; (গ) যে ইতিমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং কথিত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে; অথবা (ঘ) যে চুক্তির পূর্বেই অবগত ছিল যে, উহার বিষয়বস্তু (যদিও তা কোন মূল্যবান পণভিত্তিক নয়) বিলিবন্দােবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল। উদাহরণ অনুচ্ছেদ (ক) তে খ-এর এজেন্ট চরিত্রসম্পন্ন ক, গ-এর ঘর ক্রয় করার জন্য গ-এর সহিত একটি চুক্তি…